গাজীপুরের শ্রীপুরে বৃহস্পতিবার ট্রেনের সঙ্গে মালবাহী লরির সংঘর্ষে ৩ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪ জন।
নিহতরা হলেন: শেখর আহমেদ, মোস্তফা কামাল ও জাহাঙ্গীর আলম।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল ১১টায় শ্রীপুরের সাতখামাইর রেলস্টেশনের কাছে মাইজপাড়ায় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেন মাইজপাড়া পার হওয়ার সময় রেললাইন ঘেষে দাঁড়িয়ে থাকা লরির সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ট্রেনের ৩ যাত্রীর মৃত্যু হয়।
আহত চার জনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: