খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার পশ্চিম কেয়াংঘাট গ্রামে মিলন বিকাশ চাকমা নামে এক স্কুল শিক্ষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বুধবার রাতে পশ্চিম কেয়াংঘাট গ্রামে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষক মিলন বিকাশ চাকমা। রাত একটার দিকে একদল দু্র্বৃত্ত বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে তাকে। এসময় স্ত্রী দিবালতা চাকমা চিৎকার করলে তার ওপরও হামলা চালানো হয়।
পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠায়। তবে, কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও জানা যায়নি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: