জেলার খবর

মংলায় ভবন ধস: ৭ জনের মৃত্যু

ভবন ধস
ভবন ধস

বাগেরহাটের মংলায় সেনাকল্যাণ সংস্থার সিমেন্ট কারখানার ভবন ধসের ঘটনায় শুক্রবার আরো এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ জন। জীবিত উদ্ধার করা হয়েছে ৪৪ শ্রমিককে। ঘটনার প্রায় ২০ ঘন্টা পর উদ্ধার কাজের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

এছাড়া,নিহতদের প্রত্যেক পরিবারকে কোম্পানির পক্ষ থেকে ১ লাখ টাকা ও জেলা প্রাশসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে অনুদান দেয়া হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার মংলা বন্দরের শিল্প এলাকায় সেনাকল্যাণ সংস্থার একটি সিমেন্ট কারখানার নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ ধসের ঘটনায় আজ সকালে আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ কাজে নৌবাহিনী, কোষ্টগার্ড, ফায়ার সার্ভিস ও দমকল বাহিনীর সদস্যরা অংশ নেন। এছাড়া, বিজিবি, র্যা ব ও সেনা সদস্যরা উদ্ধারকাজে সহায়তা করেছে।

এ দুর্ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ৪৪ শ্রমিককে। তাদের বাগেরহাট, মংলা ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সেনাকল্যান সংস্থা থেকে ১ লাখ টাকা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে অনুদানের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া, আহতদের চিকিৎসার সব খরচ কোম্পানি দেবে বলেও জানান তারা।

এদিকে, বিষয়টি তদন্ত হওয়া দরকার বলে মন্তব্য করেছেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ