সড়ক দুর্ঘটনায় নওগাঁর মহাদেবপুরে ৫ জন মারা গেছে। এতে কমপক্ষে আহত হয়েছেন ৩০ জন।
জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার ভীমপুর এলাকায় নওগাঁ-রাজশাহী সড়কে যাত্রীবাহী বাস বেবিট্যাক্সি ও গরুবাহী একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে তিনটি যানই পাশের খালে পড়ে যায়।
বাসের নিচ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করলেও আরও মরদেহ চাপা পড়ে আছে বলে ধারনা করছে দমকল বাহিনীর সদস্যরা।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মহাদেবপুর থানার ওসি সাইফুল ইসলাম।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, ঘটনাস্থলে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে গোটা এলাকা। উদ্ধারকাজ চলছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: