জেলার খবর

চাঁদপুরে জেলে-পুলিশ সংঘর্ষ, আহত ৭

মেঘনায় টহল
মেঘনায় টহল

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরে মেঘনায় মাছ ধরায় বাধা দিতে গিয়ে জেলেদের হামলায় পুলিশের চার সদস্যসহ সাতজন আহত হয়েছেন।

হামলার অভিযোগে আটক তিন জেলের বিরুদ্ধে শনিবার সকালে মামলা হয়েছে।

চাঁদপুর নৌ পুলিশের উপ-পরিদর্শক মোশাররফ হোসেন দেশ টিভিকে বলেন, মেঘনার হরিণাঘাট এলাকায় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই সংঘর্ষের ঘটনায় তিন জেলেকে আটক করা হয়েছে।

ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় চাঁদপুরে মেঘনা নদীর ৬০ কিলোমিটার এলাকায় মার্চ-এপ্রিলে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

উপ-পরিদর্শক মোশাররফ বলেন, হরিণঘাটের কাছে জেলেদের জাল-নৌকা নিয়ে মাছ ধরতে দেখে আলুবাজার পুলিশ ফাঁড়ির টহল দল তাদের বাধা দিলে হামলা চালানো হয়। জেলেরা নদীর তীর থেকে ও জালের সঙ্গে থাকা ইট খুলে ছুড়তে শুরু করলে পুলিশ ফাঁকা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ