সিলেট শহরে পুলিশ কনস্টেবলের বাসা থেকে অপহৃত হওয়ার ৩ দিন পর শনিবার এক স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নিহত আবু সাঈদ নগরীর রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। গত বুধবার স্কুল থেকে ফেরার পথে সাঈদ নিখোঁজ হয়। এরপর থেকে অপহরণকারীরা তার পরিবারের কাছ থেকে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ফোন করে আসছিল।
পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা সাঈদকে অপহরণ ও হত্যার কথা স্বীকার করে।
পরে তাদের তথ্যের ভিত্তিতে রাতে পুলিশ কনস্টেবল উবায়দুরের বাসা থেকে সাঈদের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: