শান্তিপূর্ণ পদযাত্রায় বাধা দেয়ার প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় সোমবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালন করছে ইউপিডিএফ সমর্থিত ভূমি রক্ষা কমিটি।
এতে খাগড়াছড়ির সঙ্গে দীঘীনালা, লংগদু এবং রাঙামাটির সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। অবরোধের কারণে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রোববার দুপুরে বিজিবি ৫১ বাবুছড়া ব্যাটালিয়ন অভিমুখে পদযাত্রাকে কেন্দ্র করে উপজেলার কার্বারীটিলা নামক এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ভূমি রক্ষা কমিটির সদস্যদের ধাওয়া- পাল্টা ধাওয়া হয়। এতে ১৩ জন আহত হন।
এর প্রতিবাদে রোববার স্থানীয় বাবুছড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে এ অবরোধের ডাক দেয় ইউপিডিএফ। গত কয়েকদিন ধরে বিজিবি ৫১ ব্যাটালিয়ন সদর দপ্তর স্থানান্তরের দাবি করে আসছিল তারা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: