সাভারের আশুলিয়ার বিল্ডিং তৈরির রেডিমিক্স ট্রাকের চাপায় এক অটোরিক্সা চালক নিহত হয়েছেন। এসময় গুরতর আহত হয়েছে অটোরিক্সায় থাকা ২ যাত্রী। সোমবার সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জিরাবো এলাকার বেঙ্গল প্লাষ্টিক কারখানার সামনে এ ঘটনা ঘটে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জিরোবা এলাকা থেকে দুজন যাত্রী নিয়ে এক অটোরিক্সা চালক জামগড়ায় আসার জন্য রওয়ানা দেন। পথে অটোরিক্সাটি বেঙ্গল প্লাষ্টিকের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি বিল্ডিং তৈরির রেডিমিক্স ট্রাক গাড়ি অটোরিক্সাকে চাপা দেয়। এসময় ঘটনা স্থলেই অটোরিক্সা চালক নিহত হন। গুরতর আহত হন অটোরিক্সায় থাকা ২ যাত্রী।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করে। মরদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়।
এখনো নিহত ও আহতদের পরিচয় জানা যায় নি।