নারায়ণগঞ্জের ফতুল্লায় বেসরকারি সংস্থায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ নাসির সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ৭ জন দগ্ধ হন।
নাসির পেশায় বিদ্যুমিস্ত্রি। সে ওই সংস্থায় বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করছিল।
রোববার রাত ৮টার দিকে ফতুল্লার পঞ্চবটি যমুনা ডিপো সংলগ্ন রূপসী হাউজিংয়ের সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) নামের একটি বেসরকারি সংস্থার নারায়ণগঞ্জ শাখার কার্যালয়ে বিস্ফোরণ ঘটে।
এ সময় মিস্ত্রি নাসির, আসলাম ও ওমরসহ এসএসএস অফিসের কর্মকর্তা আরমান, সোহেল, মিজান, আবদুল আলীম দগ্ধ হন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। এদের মধ্যে আজ একজনের মৃত্যু হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির হাবিলদার সেন্টু দাস এ বিষয়ে নিশ্চিত করেছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: