লাইসেন্সবিহীন ব্যাটারি চালিত অটোরিক্সা আটকের অভিযানকে কেন্দ্র করে সোমবার বরিশালে সিটি কর্পোরেশন গার্ড ও অটোরিক্সা শ্রমিকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মচারিরা ৩৫টি লাইসেন্সবিহীন অটোরিক্সা আটক করে নগর ভবনে নিয়ে আসে। এ সময় উত্তেজিত শ্রমিকরা একত্রিত হয়ে অটোরিক্সা ছিনিয়ে আনতে গেলে সিটি কর্পোরেশন গার্ডরা বাধা দেয়।
এতে উভয় পক্ষের সংঘর্ষ বেধে গেলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ১০ জন আহত হয়।
গুরুতর আহত ৪ জনকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: