জেলার খবর

ঈশ্বরদীতে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ, ছাত্রলীগ নেতা নিহত

পাবনা
পাবনা

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি গ্রামে বুধবার মেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বাঁধন খন্দকার (২৬) নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। আহত আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

বাধন মুলাডুলি গ্রামের ছানা খন্দকারের ছেলে এবং ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর দেড়টার দিকে মুলাডুলি গ্রামে হিন্দু সম্প্রদায়ের কালীপূজা উপলক্ষে আয়োজিত মেলার আধিপত্য বিস্তার নিয়ে ক্ষমতাসীন দলের স্থানীয় দু’টি গ্রুপের মধ্যে গত কয়েকদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুপুরে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ছাত্রলীগ নেতা বাঁধন। এছাড়া আরও ১০ জন আহত হয়েছেন।

তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ ও র্যা ব মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ