চাঁদপুরে পন্যবাহী ট্রাকে অবরোধকারীদের ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ হয়ে ট্রাকচালক মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে তিন জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, চট্টগ্রাম থেকে খুলনাগামী একটি পন্যবাহী ট্রাক বুধবার রাত একটার দিকে সদর উপজেলার চান্দ্রা এলাকায় পৌঁছলে তাতে পেট্রোলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা।
এ সময় ট্রাকচালক জাহাঙ্গীর দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার বাড়ি যশোরে বলে জানা গেছে।
এ ঘটনায় দগ্ধ হয় আরো তিন জন। তাদের প্রথমে চাঁদপুর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়।
এদিকে, উপজেলার রঘুনাথপুরে আরও একটি পন্যবাহী ট্রাকে পেট্রোলবোমা হামলা হয়েছে। এ সময় প্রাণ বাঁচাতে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ে চালক গুরুতর আহত হয়।
এ হামলার ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: