একাত্তার সালে গণহত্যা চালিয়ে যেমন পাক হানাদার বাহিনী দেশের স্বাধীনতা ঠেকাতে পারেনি তেমনি বিএনপি-জামাত জোটও আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরে ক্ষমতায় যেতে পারবে না। সাংস্কৃতিকমন্ত্রী আসাদুজ্জামান নূর।
বৃহম্পতিবার দুপুরে নীলফামারী সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলায় শতভাগ স্যানিটেশন অর্জনের জন্য হতদরিদ্র তিন হাজার মানুষের মাঝে গ্রামীণ ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ হত্যার রাজনীতিতে নয়, উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসক জাকির হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের বক্তব্য রাখেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: