ফেনীর দাগনভূঁইঞায় অবরোধকারীদের পেট্রোলবোমা হামলায় ট্রাক চালকসহ ৫ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার উপজেলার মাতুভূঁইঞা এলাকায় এ ঘটনা ঘটে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কুমিল্লার নিমসার থেকে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাটের দিকে যাচ্ছিল মাছবাহী একটি ট্রাক। দাগনভূইঞার মাতুভূইঞা এলাকায় পৌঁছলে মাছবাহী ওই ট্রাকটিতে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালকসহ ৫ জন দগ্ধ হন।
আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ার তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজে নেয়া হয়েছে। বাকি ২ জনকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এদিকে, ভোরে রাজধানীর আজিমপুরে ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন। জহুরা বেগম নামের ওই পরিচ্ছন্নতাকর্মীকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: