মানুষ পুড়িয়ে মারা কোনো রাজনীতি হতে পারে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
বৃহস্পতিবার নীলফামারী জেলা সদরে গোরগ্রাম স্কুল এন্ড কলেজ মাঠে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
যারা রাজনীতির নামে মানুষ পুড়িয়ে মারছে, ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তাদের প্রতিহত করার আহ্বান জানান মন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন করতে ৩০ লাখ মানুষ জীবন দিয়েছে। তাদের আত্মদান ব্যর্থ হতে দেয়া যাবে না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: