চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর থেকে শুক্রবার ১৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
আমাদের সংবাদদাকতা জানিয়েছেন, এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে বেলা ১১টার দিকে জাহাঙ্গীর চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান। এ সময় গতিবিধি সন্দেহজনক হওয়ায় গ্রিন চ্যানেলে জাহাঙ্গীরকে তল্লাশি করা হয়। পরে তার জুতার ভেতরে ১৬টি সোনার বার পাওয়া যায়।
উদ্ধারকৃত সোনার বর্তমান বাজার মূল্য ৮০ লাখ টাকা বলে জানিয়েছে শুল্ক কর্মকর্তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: