গ্রেপ্তার এড়াতে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ আত্মগোপনে রয়েছেন বলে মন্তব্য করেছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।
শুক্রবার কুষ্টিয়ায় চার জেলার বাস ও ট্রাক মালিক সমিতির নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।
একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া আগুন সন্ত্রাস করছেন। নাশকতার দায়ে যাদের হাতেনাতে ধরা হয়েছে, তারা সবাই বিএনপি কর্মী। তাই আগুন সন্ত্রাসের দায়িত্ব খালেদা জিয়া এড়াতে পারেন না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: