ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর সড়কে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে।
শনিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, কালীগঞ্জের মল্লিকপুর সড়কের নুরীতলা এলাকায় রাস্তার গাছের গুঁড়ি ফেলে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশের একটি টহলদল সেখানে পৌঁছালে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়ের মধ্যে প্রায় ৩০ মিনিট বন্দুকযুদ্ধ হয়। পরে ডাকাতদল পিঁছু হটে।
ঘটনাস্থল থেকে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত পুলিশ সদস্যদের কালীগঞ্জ উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: