জেলার খবর

উল্লাপাড়ায় ভূমি অফিসে দুর্বৃত্তের আগুন, পুড়ল প্রয়োজনীয় দলিলপত্র

আগুন
আগুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শনিবার মধ্যরাতে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত ভুমি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসের প্রয়োজনীয় দলিলপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনা ঘটে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামীম আলম জানান, এমএলএসএস সামনের দিকে দায়িত্বরত থাকায় উপজেলা পরিষদ চত্বরের পূর্ব দিকে অবস্থিত ভুমি অফিসের পিছন দিক থেকে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ভুমি অফিস। এতে কাগজপত্র পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা নির্ণয় করা যায়নি।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর দিয়ানাতুল ইসলাম দিনার জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে। অফিসের গুরুত্বপূর্ণ বেশকিছু কাগজ পুড়ে গেছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ