চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র পদে দলের পক্ষ থেকে আজম নাছির উদ্দীনের নাম চূড়ান্ত করার পর তার পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দীন চৌধুরী।
মেয়র পদে দলীয় সমর্থন নিয়ে শনিবার সকালে ঢাকা থেকে চট্টগ্রাম ফিরেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দীন। পরে দিনভর দলীয় সমর্থক ও শুভাকাঙ্খীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এ সময় সবাইকে নিয়ে কাজ করার কথা জানিয়ে তিনি বলেন, দলীয় সমর্থন না পাওয়া আজম নাছিরের পক্ষে কাজ করবো।
গতকাল শুক্রবার গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আজম নাছির উদ্দিনকে মেয়র প্রার্থীতা চূড়ান্ত করেন।
পরে বৈঠক শেষে দলের সভাপতিমণ্ডলীর প্রেসিডিয়াম সদস্য ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশররফ হোসেন সাংবাদিকদের বলেন, আজম নাসিরকে সর্বসম্মতভাবে মেয়র প্রার্থী করা হয়েছে। সবাইকে একসঙ্গে তার হয়ে কাজ করতে বলেছেন শেখ হাসিনা।
আজম নাছির উদ্দিন চট্টগ্রামে দলের নগর শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।