জেলার খবর

জাবির একটি বাসে আগুন

বাসে আগুন
বাসে আগুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। রোববার ভোররাতে বিশ্ববিদ্যালয়ে পরিবহন চত্বরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে বাসটির পুরো অংশ পুড়ে গেছে।

পরিবহন অফিসের ক্যান্টিন কর্মচারি শামসুল জানিয়েছেন, আগুন দেখতে পেয়ে কয়েকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় তিনি কাউকে দেখেননি বলেও জানান।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী বলেন, বাসে বাহির থেকে কেউ আগুন দিয়েছে নাকি ভেতর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে এ ব্যপারে এখনো নিশ্চিত হননি তারা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, আগুন দেয়ার ঘটনায় মামলা দায়ের করা হবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ