জেলার খবর

শিবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএসএফ
বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার অহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তরিকুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার মধ্যরাতের দিকে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ-৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটেলিয়নের পরিচালক লে. কর্নেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক সাংবাদিকদের বলেন, তরিকুল ইসলামসহ ৫/৬ জন বাংলাদেশি গরু আনার জন্য রোববার রাতে অহেদপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন।

তিনি বলেন, এ সময় ভারতের চাঁদনীচক বিএসএফ ক্যাম্পের সদস্যদের একটি টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তরিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এসময় তার সঙ্গীরা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে রাত আড়াইটার দিকে মারা যান তিনি।

বিজিবির এ কর্মকর্তা আরো জানান, এ ঘটনায় বিএসএফের কাছে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে এবং পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।

শিবগঞ্জ থানা ওসি মইনুল ইসলাম জানান, সোমবার সকালে পুলিশ নিহতের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তরিকুল ইসলাম শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের জামাইপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ