জেলার খবর

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় সোমবার আয়েশা খাতুন (৮) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

এদিকে, শাহজাদপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সোমবার সকাল ৯টার দিকে নগরবাড়ি-হাটিকুমরুল মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি নামকস্থানে একটি ট্রাক রাস্তা পারাপারের সময় আয়েশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আয়েশার মৃত্যু হয়। আয়েশা স্থানীয় আইডিয়াল কিন্ডার গার্ডেনের প্রথম শ্রেনীর ছাত্রী।

এদিকে, সকাল সোয়া আটটার দিকে একই মহাসড়কের শাহজাদপুর পৌর এলাকার দিলরুবা বাসষ্টান্ড এলাকায় পাবনা থেকে রংপুরগামী স্টার মিন্টু নামের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়িয়ে থাকা ২টি লেগুনা, একটি সিএনজি চালিত অটোরিকসা, ২টি মটরসাইকেল এবং একটি রিকসা-ভ্যানকে চাপা দেয়। এতে উক্ত যানবাহনগুলোর চালক, পথচারীসহ বাসের কমপক্ষে ১৫ জন আহত হন।

স্থানীয়রা তাদের পোতাজিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত বাসটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। আহতদেরকে স্থানীয় পোতাজিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ