অতি ব্যবহার ও অপপ্রয়োগে হরতাল অবরোধকে বিএনপি একটি অকার্যকর ভোঁতা হাতিয়ারে পরিণত করেছে— বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে গাজীপুরের জিরানীতে সড়ক দুর্ঘটনা রোধে বিআরটিএ'এর জনসচেতনতামূলক প্রচারণা ও ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, এখন আন্দোলনের নামে বিএনপি যা করছে তা গণহত্যা, কোনো রাজনৈতিক কর্মসূচি নয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: