জেলার খবর

লক্ষ্মীপুরের পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন গুলিবিদ্ধ

 লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন গুলিবিদ্ধ হয়েছেন।

লক্ষ্মীপুর সদর সার্কেলের এএসপি জুনায়েত কাউছার সাংবাদিকদের বলেন, উপজেলার বালাইশপুর এলাকায় শনিবার ভোররাতে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী গোষ্ঠী ‘জিহাদ বাহিনীর প্রধান দীন মোহাম্মদ জিহাদ গুলিবিদ্ধ হয়েছেন।

এসময় পুলিশের তিন কনস্টেবল- সত্যরঞ্জন চাকমা, মিরন কান্তি চাকমা ও নূর বক্স আহত হন বলে জানান তিনি।

ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

এএসপি জুনায়েত বলেন, জিহাদকে শুক্রবার রাতে উত্তর জয়পুর ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়। তাকে নিয়ে রাতে পুলিশ বালাইশপুরে অস্ত্র উদ্ধারে গেলে সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে। এসময় জিহাদের পায়ে গুলি লাগে।

জিহাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগে থানায় পাঁচটি মামলা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ