চট্টগ্রামে রাষ্ট্রায়ত্ব জ্বালানি তেল স্থাপনা উড়িয়ে দেয়ার ষড়যন্ত্রে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন পতেঙ্গা শিবিরের সভাপতি ফজলুর রহমান রুবেল।
শনিবার সকালে চট্টগ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন সেলিম এ কথা বলেন।
এর আগে ২০ ফেব্রুয়ারি এনামুল কবির নামে শিবিরের এক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়। ৫ দিনের রিমান্ড শেষে ২৬ ফেব্রুয়ারি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় সে।
জবানবন্দিতে এনামুল বলেন, শিবিরের কেন্দ্রীয় সভাপতি আব্দুল জব্বারের নির্দেশে রাষ্ট্রায়ত্ব তেল স্থাপনা পদ্মা, মেঘনা, যমুনা উড়িয়ে দেবার পরিকল্পনা নিয়ে চট্টগ্রাম এসেছিল।
শুক্রবার রাত ১০টার দিকে পতেঙ্গা এলাকা থেকে রুবেল ও তার ৫ সহযোগীকে গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: