নাটোরের বাগাতিপাড়ায় হাত-মুখ বাঁধা ও এসিডে ঝলসে দেয়া অবস্থায় মমতাজ আলী নামে এক অটোভ্যান চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার উপজেলার ফাগুয়ারদিয়ার ইউনিয়নের টেটন পাড়া গ্রামের একটি গম ক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম দেশটিভিকে জানিয়েছেন, মনছার আলীর ছেলে মমতাজ আলী গত শুক্রবার বিকেলে উপজেলার হাট ডোল বাজার থেকে জালালাবাদে ভাড়া নিয়ে আসে। রাতে আর সে বাড়িতে ফিরে আসেনি। দুই দিন পর আজ সকালে টেটন পাড়া গ্রামের একটি গম ক্ষেতে হাত-মুখ বাধা ও এসিডে ঝলসানো একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ এখনো জানা যায় নি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: