নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে পদদলিত হয়ে ১০ জন নিহতের ঘটনায় জেলা প্রশাসন গঠিত ৭ সদস্যের তদন্ত কমিটি রোববার থেকে কাজ শুরু করেছে।
এ ঘটনার পর শনিবার সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক। ঘটনার কারণ তদন্তে দুপুরে কমিটির সদস্যরা কাজ শুরু করেছেন।
শুক্রবার নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে অষ্টমীর পূণ্যস্নানে অংশ নিতে গিয়ে ভিড়ের চাপে পদদলিত হয়ে সাত নারীসহ ১০ পূণ্যার্থীর মৃত্যু হয়। এতে আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: