জেলার খবর

বরিশালে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১

বরিশাল
বরিশাল

বরিশালে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এক শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪ জন শ্রমিক।

রোববার মধ্যরাতে মহানগরের পূর্ব বগুড়া রোড এলাকায় অপসোনিন ফার্মায় আগুনের এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম নেছার, কারখানায় রং মিস্ত্রির কাজ করতেন তিনি। আহতরা হলেন: জাকির হোসেন, ফারুক হাওলাদার, সিদাম নন্দী ও আব্দুর রশিদ।

বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. আলাউদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকালে আগুন নিয়ন্ত্রণ আসে। এ দুর্ঘটনায় ৫ শ্রমিক আহত হয়েছেন। আহতদের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অগ্নিকাণ্ডে আহত নেছার সকালে হাসপাতালে মারা গেছেন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।

বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে জানিয়েছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ