প্রশাসনের আশ্বাস পেয়েও প্রাণভয়ে এখনো নিজেদের ভিটামাটিতে ফিরেননি বরগুনার তালতলী উপজেলার চন্দনতলা গ্রামের সনাতন ধর্মাবলম্বী ১৪টি পরিবারের সদস্যরা।
গত ১৩ মার্চ তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা গ্রামের ১৪টি পরিবারের ৯০ জন সদস্য স্থানীয় প্রভাবশালীদের নির্যাতনের ভয়ে পালিয়ে আসতে বাধ্য হয়। এ বিষয়ে ভুক্তভোগীদের একজন দ্রুত বিচার আইনে মামলা দায়ের করলে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযোগ রয়েছে, জাকির সরদার ও সালাম সরদারসহ স্থানীয় সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে তাদের ওপর হামলা ও নির্যাতন চালালে বসতবাড়ি বিক্রি করে চলে যেতে বাধ্য হন তারা।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেয়া হলেও নিরাপত্তার অভাবে বসতবাড়িতে ফিরে আসতে ভয় পাচ্ছেন তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: