টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় সোমবার ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকসার ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪ জন।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দুপুরে দাখিল পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১৮ নং ব্রিজের কাছে মালবাহী ট্রাক সিএনজি অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে, ঘটনাস্থলেই ২ জন মাদ্রাসার পরীক্ষার্থী নিহত হন।
আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: