জেলার খবর

নরসিংদীতে ইউপি সদস্য নিহত

নরসিংদী
নরসিংদী

এলাকার আধিপত্য, জমি সংক্রান্ত বিরোধ ও জুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নরসিংদীর শিবপুরে প্রতিপক্ষের গুলিতে আরিফ হোসেন পাঠান নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বড়ইতলা নামক স্থানে এ হত্যাকাণ্ড ঘটে।

এ ঘটনার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে ২৫টি যানবাহন ভাঙচুর করেছে এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালিয়েছে। পুলিশের গুলিতে ৩ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ৫ জন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দুপুর দেড়টার দিকে নিহত ইউপি সদস্য আরিফ থার্মেক্স গ্রুপ থেকে বের হয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশে রওনা দেন। বড়ইতলা মোড়ে পৌঁছলে ৩টি মোটরসাইকেল করে আসা অস্ত্রধারী সন্ত্রাসীরা আরিফকে লক্ষ্য করে মাথায় গুলি করে।

আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে যাত্রীবাহী বাসসহ ২০ থেকে ২৫টি যানবাহন ভাঙচুর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমপক্ষে ১০ রাউন্ড গুলি ছোড়ে। এতে আহত হন ৫ জন।

পুলিশ সুপার আমেনা বেগম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তিনি বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।

পুলিশ সুপার আমেনা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামাল হোসেন, নিবার্হী কর্মকর্তা আশরাফুল আশ্রাফ ও উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দিয়ে বিক্ষুব্ধ জনতাকে মহাসড়ক থেকে সড়িয়ে নেন।

হত্যার খবরে আরিফের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় হাসপাতালের পরিবেশ ভারি হয়ে উঠে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ