গাজীপুরের কাপাসিয়ায় মা ও মেয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার উপজেলার পাবুর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন: সুর্যবানু (৮০) ও মেয়ে মাফির (৪৫)।
আমাদের সংবাদদতা জানিয়েছেন, সকালে ঘর খুলে বাড়ির লোকজন সুর্যবানু ও মাফির মরদেহ দেখতে পায়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে কাপাসিয়া থানার ওসি এমএ কাসেম জানিয়েছেন, তাদের দুজনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: