জেলার খবর

পদ্মায় নৌকাডুবি: ৪ জনের মরদেহ উদ্ধার

পদ্মায় নৌকা ডুবি
পদ্মায় নৌকা ডুবি

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীতে নৌকা ডুবে দুই শিশুসহ ৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৭ জন।

সোমবার বিকেলে দুর্লভপুর ইউনিয়নের সীমান্তবর্তী মনোহরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো: জনাব আলী (৫৫), তাজরিন খাতুন (১৭), এসএসসি পরীক্ষার্থী সুমি আক্তার ও রিশাদ (৯)।

দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আহমেদ নজমুল কবির মুক্তা মিয়া জানিয়েছেন, সোমবার বিকেলে ইউনিয়নের গাইপাড়া থেকে একটি নৌকা মনোহরপুর আসছিলো। নৌকায় ১৫/১৬ জন যাত্রী ছিল।

জানা গেছে ওই নৌকায় ৭/৮টি গরু ছিলো। হঠাৎ ঝড় শুরু হওয়ায় নৌকাটি ডুবে যায়।

এসময় যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও বেশ কয়েকজন নিখোঁজ ছিল। পরে সকালে বিভিন্ন স্থান থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ