জেলার খবর

অবাধে ধরা হচ্ছে জাটকা, নেই কোনো ব্যবস্থা

জাটকা
জাটকা

ফরিদপুরে পদ্মা নদীতে অবাধে ধরা হচ্ছে জাটকাসহ ছোট-বড় বিভিন্ন ধরনের মাছ। অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি মহলের ছত্রছায়ায় নদীতে আড়াআড়িভাবে অবৈধ বাধ দিয়ে এ মাছ ধরা চলছে। অবিলম্বে নদী থেকে বাধ অপসারণের জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন স্থানীয় মৎস্যজীবীরা।

ফরিদপুর সদর উপজেলার নর্থ-চ্যানেল ইউনিয়নের শেখদিয়া, কর্মচন্দ্রপুর শতারিজিৎপুর এলাকার ৫ হাজার জেলে পদ্মায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে। কিন্তু এ এলাকায় প্রায় ৬ কিলোমিটার জুড়ে নদীতে আড়াআড়িভাবে অবৈধ বাধ নির্মাণ করে মাছ শিকার করছে প্রভাবশালীরা। এছাড়া চর ভদ্রাসনের হাজীগঞ্জ এলাকায় সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ আরেকটি বাধ দিয়ে বিপুল পরিমাণ জাটকা ইলিশ ও ছোট পোনা নিধন করছে প্রভাবশালীরা।

ফলে স্থানীয় জেলেদের প্রায় ৫ কিলোমিটার দূরে গিয়ে মাছ শিকার করতে হয়। এতে পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে দিন পার করছে তারা।

এদিকে, নদীতে অবৈধ বাধ দিয়ে মাছ শিকার করলেও এ বিষয়ে মুখ খুলতে নারাজ প্রভাবশালীরা।

ফরিদপুর জেলা মৎস কর্মকর্তা মোঃ ইমদাদুল হক বলেন, বাধের সীমানা ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জ মিলে ৩ জেলায় হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যাচ্ছে না।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ