রাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দরের রানওয়েতে বুধবার একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক বৈমানিক মারা গেছেন। আহত হয়েছেন এক প্রশিক্ষক।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দুপুরে শাহ মখদুম বিমানবন্দরের রানওয়েতে বিধ্বস্ত হয়ে বিমানটিতে আগুন ধরে যায়। ওই সময় বিমানটিতে প্রশিক্ষণার্থী ও পাইলট দুই জনই ছিলেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, নিহত প্রশিক্ষণার্থী বৈমানিকের নাম তামান্না ফেরদৌস। তার বাড়ি ঢাকার নিকুঞ্জ-২ এলাকায়। আর আহত সাঈদ কামালের ঠিকানা এখনো জানা যায়নি।
আহত প্রশিক্ষক সাঈদ কামালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান তিনি।
ফ্লাইং একাডেমির ইঞ্জিনিয়ার রুমী বলেন, রানওয়ে থেকে টেক ওফ করার সময় বিমানটির ইঞ্জিনে আগুন ধরে যায়। তখন বিমানটিতে প্রশিক্ষণার্থী ও পাইলট দুই জন ছিলেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: