মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে বালুবাহী কার্গোর ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে ৫ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে অনেকেই।
আমাদের সংবাদদতা জানিয়েছেন, বুধবার কুমিল্লার দাউদকান্দি থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার চাঁদপুরের উত্তর মতলব থানার বেলতলীতে ওরশে যাচ্ছিল।
রাত ১০টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে ট্রলারটি পৌঁছলে বালুবাহী একটি কার্গো ট্রলার একে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রলারটি ডুবে গেলে অনেকেই সাঁতরে তীরে ওঠেন।
খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধারকাজ শুরু করে। এ পর্যন্ত এক শিশুসহ ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
তবে এখনও অনেকে নিখোঁজ রয়েছেন বলে দাবি করছেন স্বজনরা।
সকাল থেকে পুলিশ ও কোস্টগার্ডের পাশাপাশি প্রশিক্ষিত ডুবুরিদলও এ উদ্ধার কাজে যোগ দিয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: