জেলার খবর

বাগেরহাটে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু কামরুল নিহত

বাগেরহাট
বাগেরহাট

বাগেরহাটের রামপালের কাটাখালী এলাকায় বুধবার (র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন) র‌্যাব-৮ এর সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু রাজু-ফরহাদ বাহিনীর উপ প্রধান কামরুল শেখ নিহত হয়েছে।

র‌্যাব-৮ এর মিডিয়া উইং ক্যাপ্টেন হাসিবুল হক বলেন, সুন্দরবনের বনদস্যু রাজু ও ফরহাদ বাহিনীর উপপ্রধান কামরুল শেখ রামপালের কাটাখালী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে র‌্যাব-৮ এর একটি দল সেখানে অভিযান চালায়। সে সময়ে বনদস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করলে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

উভয়ের পক্ষের মধ্যে ১৫/২০ মিনিট ধরে গুলি বিনিময়ের পর বনদস্যুর পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি মৃত দেহ ও ৮টি আগ্নেয়াস্ত্র এবং ৭৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। স্থানীয়রা মৃতদেহটিকে বনদস্যু কামরুলের বলে সনাক্ত করে।

তিনি আরো বলেন, কামরুল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

নিহতের মরদেহ রামপাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান হাসিবুল হক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ