বরগুনার তালতলীর চন্দনতলা গ্রামে ফিরে আসা হিন্দু পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিতে এলাকায় পুলিশ প্রহরা বাড়ানো হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, স্থানীয় প্রশাসন ও সচেতন মহলের উদ্যোগে বুধবার নিজেদের বসতবাড়িতে ফিরে আসে নির্যাতিত ১৬টি হিন্দু পরিবার। তারা নিরাপত্তার দাবি জানালে সকাল থেকে এলাকায় নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে, নির্যাতনের ঘটনায় অভিযুক্ত দুই যুবলীগ নেতা জাকির হোসেন ও আবদুস ছালামকে এখনও আটক করতে পারেনি পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: