নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন যেন কোনো দিন হাইকোর্টে জমা দেয়া হবে জানিয়েছে হাইকোর্টের নির্দেশে গঠিত সরকারের প্রশাসনিক তদন্ত কমিটি।
বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন কমিটির সদস্য সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন।
এ সময় তিনি বলেন, প্রতিবেদনটি যাতে নির্ভুল করে আদালতে জমা দেয়া যায় সে বিষয়ে এখন কাজ করা হচ্ছে।
প্রতিবেদনটির আকার বেশ বড় হলেও ওই খুনের ঘটনায় কাকে কাকে দায়ী করা হয়েছে এবং এতে কি সুপারিশ থাকছে সে বিষয়ে কিছু জানাননি এ সদস্য সচিব।
গত বছর ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটির প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণ করা হয়। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: