অবৈধ দখলদার ও জাল দলিলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার মাধ্যমে তীর্থস্থান লাঙ্গলবন্দের জমি উদ্ধার করা হবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের স্নান উৎসবে পদদলিত হয়ে ১০ জন নিহত হওয়ার ঘটনায় আয়োজিত শোক সভায় তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, অবৈধ দখলের কারণেই স্নান উৎসবে পদদলিত হয়ে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।
অবৈধ জায়গা দখলমুক্ত করার জন্য স্থানীয় এমপি ও জেলা প্রশাসনকে সমন্বয়ে কাজ করার নির্দেশও দেন মতিউর রহমান।
সভায় নিহত প্রত্যেক পরিবারকে ৩০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: