জেলার খবর

বুড়িগঙ্গায় ট্রলারডুবি: এ পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার

ট্রলার ডুবি
ট্রলার ডুবি

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে ট্রলারডুবির ঘটনায় শনিবার আরো শিশুসহ ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল একজনের মরদেহ উদ্ধার করা হয়— এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মোমতাজ উদ্দিন জানান, শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের টহল ও ডুবুরি দল আবারও নদীতে উদ্ধার তৎপরতা শুরু করলে পাঁচ জনের মরদেহ উদ্ধার করে।

এই পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রাজধানীর লালবাগ শহীদনগর এলাকার বাসিন্দা আব্দুস সামাদ (৩৫) ও একই এলাকার আব্দুল আজিজের ছেলে মাদ্রাসাছাত্র হাবিব (১২)।

নিহত অন্য তিনজনের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে চাঁদপুরের মতলব থেকে ৭০/৮০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া ট্রলারটি বেলা পৌনে ১টার দিকে কেরাণীগঞ্জের আলীগঞ্জের পানগাঁওয়ে বুড়িগঙ্গা নদীতে ‘সাথীবুল বাহার-২’নামে একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়।

আশপাশের লোকজনের সহায়তায় অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বেশ কয়েকজন নিখোঁজ থাকেন।

এরপর সন্ধ্যা পর্যন্ত কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরিদলের উদ্ধারকর্মীরা নদী থেকে আরও সাতজনের লাশ উদ্ধার করেন।

এদিকে, বুধবার রাতে মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আর কারোর সন্ধান মেলেনি। তাদের সন্ধানে নদীতে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে নৌপুলিশ।

এছাড়া, বৃহস্পতিবার ভোলার মনপুরার ঢালচরে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবিতে নিখোঁজ ২৪ জেলেকে হাতিয়ার নিঝুম দ্বীপ থেকে শুক্রবার সকালে উদ্ধার করা হয়। লাইভ জ্যাকেট ধরে ভাসতে ভাসতে তারা ওই দ্বীপে পৌঁছায় বলে জানা গেছে।

পরে কোস্টগার্ড জেলেদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। উদ্ধার হওয়া জেলেদের সবার বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ