জেলার খবর

সীতাকুণ্ডে ট্রাকের চাপায় এএসআই নিহত

চট্টগ্রাম
চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের চাপায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। শনিবার ভোর পাঁচটার দিকে উপজেলার ইমামনগর তালতলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সদস্যের নাম জানে আলম (৪৫)। তাঁর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার খন্দকিয়া গ্রামে।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মীর মাহবুবুর রহমানের ভাষ্য, ঢাকামুখী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ঘটনাস্থলে দায়িত্ব পালনরত এএসআই জানে আলমকে চাপা দিয়ে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেন সহকর্মীরা। কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক পলাতক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ