চট্টগ্রামের অক্সিজেন থেকে হাটহাজারি সড়কের প্রশস্তকরণ কাজে গাফিলতির অভিযোগে ঠিকাদারী প্রতিষ্ঠান এমএম বিল্ডার্সের কার্যাদেশ বাতিল ঘোষণা করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে হাটহাজারীর চৌধুরী হাট এলাকায় সড়ক প্রশস্তকরনের কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
সড়কটির ১২ কিলোমিটারের মধ্যে ৬ কিলোমিটার প্রশস্তকরনের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে—উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী জুনের মধ্যে বাকি ৯ কিলোমিটার সড়ক প্রশস্থকরনের কাজও শেষ হবে।
২০১৬ সালের মধ্যে সড়কে ২২টি কালভার্ট নির্মাণের কাজও শেষ হবে বলে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: