জেলার খবর

নাটোরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

 সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

নাটোরে ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে শওকত আলী প্রামানিক নামে একজন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে ৬ জন। রোববার সকাল ৯টার দিকে সদর উপজেলার তেবাড়িয়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, রাজশাহী থেকে নাটোরগামী মালামাল বোঝাই ট্রাক সদর উপজেলার রেল গেট এলাকায় পৌঁছোলে বিপরীত দিক দিয়ে আসা ২টি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এসয় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই এক অটোযাত্রী মারা যান এবং ৬ যাত্রী আহত হন।

খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে এবং নিহত যাত্রীকে নাটোর মর্গে পাঠানো হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ