জেলার খবর

গোপালগঞ্জে এক স্কুল ছাত্র নিহত

গোপালগঞ্জ
গোপালগঞ্জ

গোপালগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তামিম খান (১৪) নামে এক স্কুল ছাত্র মারা গেছেন। রোববার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

তামিম সদর উপজেলার শশাবাড়িয়া গ্রামের মোঃ রমজান আলী খানের ছেলে। পাইককান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ছিলেন তিনি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন মোল্লা দেশটিভিকে জানিয়েছেন, শনিবার বিকেলে সদর উপজেলার শশাবাড়িয়া গ্রামের উত্তরপাড়া মাঠে ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তামিমকে মারধর করা হয়।

এতে তার মাথায় আঘাত লাগে। পরে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ