গাজীপুররে কালীগঞ্জ উপজলোর শমিুলয়িা এলাকায় একটি মালবাহী ট্রনেরে দুইটি বগি লাইনচ্যুত হওয়ায় ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ শুরু হয়েছে।
নরসিংদি জিআরপি ফাঁড়ির এসআই মো. আরেফিন বলেন, কালীগঞ্জ উপজেলার আড়িখোলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে রোববার দিবাগত রাত সোয়া ২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী ট্রেনের ১টি বগি ও ২টি চাকা লাইনচ্যুত হয়। ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
মেরামত ও উদ্ধার কাজের কারণে কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: