জেলার খবর

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

সুন্দরবনের শরণখোলায় যৌথবাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ‘বেল্লাল বাহিনীর’ প্রধান বেল্লাল ফরাজি মারা গেছে। আহত হয়েছেন তার সহযোগী ফরহাদ মুন্সি।

বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নিজামউল হক মোল্লা বলেন, সোমবার রাত আড়াইটার দিকে শরণখোলার পানিরঘাট এলাকার হাবিব হাওলাদারের পরিত্যক্ত বাগানে অস্ত্র নিয়ে ৫-৬ জন দস্যুর অবস্থানের খবর পেয়ে কোস্টগার্ড, পুলিশ ও র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যা ব) একটি দল সেখানে অভিযানে যায়।

এ সময় দস্যুরা গুলি চালালে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে দস্যুরা পালিয়ে গেলে সেখানে একজনকে মৃত ও আহত একজনকে পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল, দুটি বন্দুক ও ৫০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গুলিবিদ্ধ ফরহাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ