নোয়াখালীর মাইজদীতে কামারুজ্জামানের ফাঁসির রায়কে কেন্দ্র করে সোমবার পুলিশের ওপর শিবিরের হামলায় এক শিবিরকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে শিবিরকর্মীরা ঝটিকা মিছিল বের করে গাড়ি ভাঙচুরের চেষ্টা চালালে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের ওপর শিবিরকর্মীরা হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
এ ঘটনায় একজনের মৃত্যু হয়। নিহতদের নাম এখনো জানা যায়নি। এছাড়া সংঘর্ষে এক শিবিরকর্মী গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ৩ জন।
তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: