জেলার খবর

সিলেট-দিনাজপুরে জামাতের ঝটিকা মিছিল

সিলেট
সিলেট

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে দেয়ার প্রতিবাদে জামাতের ডাকা হরতাল সমর্থনে সোমবার সিলেট ও দিনাজপুরে ঝটিকা মিছিল বের করে দলের নেতাকর্মীরা।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দিনাজপুর-রংপুর মহাসড়কের রাণীরবন্দর এলাকায় রাত সাড়ে ১১টার দিকে ঝটিকা মিছিল বের করে জামাত-শিবির কর্মীরা। এ সময় তারা প্রায় ৮টি যানবাহন ভাঙচুর করে। এ ঘটনায় ট্রাকের দুই জন হেলপার ও একজন চালক আহত হয়েছেন।

এর আগে রাত ৮টার দিকে মোটরসাইকেলে ঝটিকা মিছিল বের করে জামাত-শিবির কর্মীরা। পরে এসএমপি সদর দপ্তরে ও কুমারপাড়া গ্রামার স্কুলের পাশে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। এ সময় রাস্তায় আগুন জ্বালায়, ৩টি থেকে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং কুমারপাড়া পয়েন্টে একটি মাইক্রোবাস ও দুটি সিএনজি চালিত অটোরিকসা ভাঙচুর করে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে জামাত-শিবির কর্মীরা পালিয়ে যায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ